1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

যে গল্পে প্রেমিকের হাতে প্রেমিকার মৃত্যু!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৮৮ Time View

ভিকটোরিয়ান যুগের বিখ্যাত ইংরেজি কবি ‘রবার্ট ব্রাউনিং’। তার জনপ্রিয় সৃষ্টি ড্রামাটিক মনোলগো ‘পোফিরিয়াস লাভার’। এই কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘন রজনী’।

এই ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ও লেখক বাকের চৌহান। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা বাকের চৌহানের ইচ্ছে, চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা এবং ইংরেজি সাহিত্যের দর্শনকে দর্শকদের কাছে তুলে ধরা। সেই ইচ্ছে নিয়েই ‘ঘন রজনী’র জন্ম।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা সাহিল খান, মাহা সিকদার এবং অপূর্ব অভি। মাত্র তিনটি চরিত্র নিয়েই এগিয়েছে ছবিটির গল্প। যেখানে এক যুবতীর বিয়ের গল্প দিয়ে শুরু হয়, আর শেষে দেখা যায় প্রেমিকের হাতে তার করুণ পরিণতি। খুন হয় প্রেমিকা তারই প্রেমিকের হাতে।

শর্টফিল্মটিতে ব্যবহৃত হয়েছে রবীন্দ্রসংগীত। এতে কণ্ঠ দিয়েছে কলকাতার বিখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সিস্পিয়া ব্যানার্জি। এর সিনেমাটোগ্রাফার এম ডি এস আর নিহাদ। এডিট, কালার এবং মিউজিক করেছেন রমজান আলী।

সাইন্ড ডিজাই করেছেন বিখ্যাত শব্দ প্রকৌশলী সঞ্জয় সরকার মুক্তনীল (ধ্বনি চিত্র) এবং কবিতা আবৃত্তি করেছেন গোলাপ হোসেন।

সম্প্রতি ছবিটি বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। নির্মাতা বাকের চৌহান বলেন, ‘ছবিটি আমার একটা লালিত স্বপ্নের পূরণ। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। অভিনয়শিল্পীসহ পুরো টিম খুব ভালো সাপোর্ট দিয়েছেন। বঙ্গবিডিতে ফিল্মটি প্রকাশের পর থেকে ভালো প্রশংসা পাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ