1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ঢাকায় একমঞ্চে জেমস-অনুপম-মোনালি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯
  • ৭১ Time View

আগামী ২২ মার্চ রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে ‘সিগনেচার অব রিদম’ শীর্ষক মেগা কনসার্ট। এ আয়োজনে ঢাকার দর্শক-শ্রোতাদের গানে গানে মাতোয়ারা করতে মঞ্চে উঠবেন- জেমস ও নগর বাউল, অনুপম রায়, মোনালী ঠাকুর, ব্যান্ডদল চিরকুট, সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস এবং তাসনিম আনিকা।

রিং আইডি নিবেদিত বাণ্যিজিক এই মেগা কনসার্টের আয়োজক এডভারটাইজিং এজেন্সি এসকিউ মারকম লি:।

এ আয়োজন প্রসঙ্গে এসকিউ মারকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ রনি বলেন, এটি একটি বাণ্যিজিক কনসার্ট। টিকিটের বিনিময়ে এ আয়োজনে অংশ নিতে হবে। আমাদের বড় পরিসরে এই কনসার্টের লক্ষ্য হচ্ছে- যুব সমাজকে দেশিয় সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত করা। তারা যেনো মাদকের দিকে না ঝুঁকে কিংবা মাদকাসক্ত না হয়। বলতে পারেন, মাদকবিরোধী কনসার্টও।

অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০ পর্যন্ত। এ আয়োজনে উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও দর্শকপ্রিয় লাস্যময়ী নায়িকা পূর্ণিমা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ