1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বঙ্গবন্ধুকে নিয়ে এবার ছবি বানাবে হলিউড

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৭৬ Time View

বলিউডের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছে এবার হলিউডের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির অপেক্ষায় আছে।

অনুমতি পেলে হলিউড থেকে আসবেন সংশ্লিষ্টরা, শুরু করবেন প্রোডাকশনের কাজ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ১৫ মার্চ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে।

অনুমতি পেলে ছবিটি পরিচালনা করবেন ‘স্যালভাদর’, ‘আলেকজেন্ডার’সহ বহু বিখ্যাত ছবির পরিচালক-প্রযোজক অলিভার স্টোন। বাংলাদেশ থেকে সুপারভাইজিং পরিচালক হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

জেরোল্ড ক্রাইস্টফ প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত হবে ছবিটি। অ্যান্ড্রু সুগারম্যান ছাড়াও ফিল্ম লাইফ ফ্যাক্টরি প্রযোজনা করবে ছবিটি।

ফিল্ম লাইফ ফ্যাক্টরি সূত্র জানায়, সম্পূর্ণ ফিকশন ধারায় নির্মিত হবে ছবিটি। এ জন্য বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ষাটটিরও বেশি বই থেকে সাহায্য নিয়ে লেখা হয়েছে চিত্রনাট্য। এরই মধ্যে হলিউড থেকে সিনেমাটির সংশ্লিষ্ট কয়েকজন দুই দফা বাংলাদেশে ঘুরে গেছেন।

এদিকে বঙ্গবন্ধুর জীবনকাহিনী নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে আরেকটি ছবি। যেটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। ওই ছবির সঙ্গে ‘ফাদার অব নেশন’- এর কোনো সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ