1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নায়িকা পূজা চেরির আত্মহত্যা চেষ্টার খবর ‘গুজব’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭৩ Time View

নায়ক সিয়াম বিয়ে করায় নায়িকা পূজার আত্মহত্যা চেষ্টার যে খবর ছড়িয়েছে তা আসলে ‘গুজব’। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পূজা নিজেই এই কথা বলেন।

মাধ্যমিকের গণ্ডি না পেরোতেই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন চিত্রনায়িকা পূজা চেরি। এখন মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ফলে তার নতুন সিনেমা ‘প্রেম আমার ২’-এর প্রচারণায় এখনো অংশ নিতে পারেননি।

এর আগে জনপ্রিয় নায়ক সিয়ামের সঙ্গে দু’টি ছবিতে কাজ করেছেন পূজা। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি ব্যবসায়িকভাবে সফল এবং আলোচিত হয়েছে। সিয়াম ও পূজা জুটির রসায়ন বেশ ভালো হওয়ায় ছবি দু’টি সফল হয়েছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

কিন্তু সম্প্রতি বিয়ে করেছেন সিয়াম। ফলে এ জুটির ভবিষ্যত নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সিয়ামের বিয়েতে পূজা আঘাত পেয়েছেন বলে খবর চাউর হয়। এমনকি পূজা আত্মহত্যা করতে ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে খবর বেরিয়েছিল।

তবে ওই খবর সত্য নয় বলে জানিয়েছেন পূজা। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পূজা এ বিষয়ে খোলামেলা কথা বলেন।

নায়কের বিয়ের ফলে মন খারাপ হয়েছে কিনা জানতে চাইলে পূজা বলেন, না। আমার তো আরও খুশি লাগছে। মন খারাপ হয়েছিল কারণ, পরীক্ষার কারণে ওর বিয়ের সব অনুষ্ঠানে যেতে পারিনি, তাই। আমাকে কিন্তু সব কটি অনুষ্ঠানেই যাওয়ার জন্য সিয়াম দাওয়াত দিয়েছে। ওর পরিবারও বলেছে।

তিনি বলেন, আমি তো একটা কথা শুনে ব্যাপক মজা পেয়েছি। অনেকে বলেছেন, সিয়ামের বিয়ের কথা শুনে আমি নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছি! আমি নাকি আত্মহত্যা করতে চেয়েছি! এই কথা সিয়ামের কানেও গেছে। ও আমাকে ফোন করে বলেছে, এই তুমি কি এসব করছ নাকি? এসব কিন্তু ঠিক না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ