1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে আল্লাহর রহমত বিএনপির ব্যাগেজ আর বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ এশিয়ান গেমস ক্রিকেটে লিটন-শান্তদের খেলা কবে? ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

রেলওয়ে আধুনিকীকরণ এবং নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১৩৩ Time View

সরকার বাংলাদেশ রেলওয়ের আধুনিকীকরণ এবং এর নেটওয়ার্ক সারাদেশে সম্প্রসারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফররত মালয়েশিয়ার ব্যবসায়ী আবু শহিদ বিন মোহাম্মদ গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ে একটি শতাব্দী-প্রাচীন রেল পরিবহন সংস্থা। আমরা এটিকে আধুনিকীকরণ ও এর নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পদক্ষেপ নিয়েছি এবং এ লক্ষ্যে একটি ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটি চুক্তিও করেছি।’

সাক্ষাৎশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিক ব্রিফ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আবু শহিদ বিন মোহাম্মদকে জনসাধারণের নির্বিঘ্ন ও দ্রুত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে দেশে বৈদ্যুতিক ও বুলেট ট্রেন চালু করার জন্য তাঁর পরিকল্পনার কথা বলেন।

রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর কাজ এগিয়ে চলছে।

মালয়েশিয়ার ব্যবসায়ী বাংলাদেশের রেল ও সড়ক অবকাঠামো উন্নয়নে কাজ করার জন্য তাঁর একান্ত আগ্রহ ব্যক্ত করেন।
এ প্রসঙ্গে আবু শহিদ বিন মোহাম্মদ বলেন, রেলওয়ে ট্র্যাফিক সিগন্যাল ব্যবস্থা নিয়ে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ