1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাপ্পা মজুমদারের কণ্ঠে ’প্রাণের বর্ণমালা’র প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮৫ Time View

ভাষার মাসে ভাষা নিয়ে গান করেছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী বাপ্পা মজুমদার। ‘প্রাণের বর্ণমালা’ শিরোনামের গানটি ভিডিওসহ মুক্তি পেয়েছে এবারের একুশে ফেব্রুয়ারিতে। গায়কের নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রথম রিলিজ করা হয়।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, অসাধারন একটি গান হয়েছে। গানটি গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রথমবার একুশ নিয়ে গাওয়া গানের বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, অন্য গানের তুলনায় এই গানে ভিন্নতা রয়েছে। গানের কথাগুলো একেবারে অন্যরকম। ওভার অল কম্পোজিশন খুবই সহজ, কোনো জটিলতা নাই, একেবারে সহজ কথায় লেখা। সহজেই বুঝতে পারা যায় কথাগুলো। গানের সুর করার ক্ষেত্রেও অত্যন্ত সহজ সুর তোলার চেষ্টা করেছি।
গীতিকার সায়ীদ আবদুল মালিক বলেন, মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ ও ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা থেকে ১৯৯৭ সালে গানটি রচনা করি। দীর্ঘদিন পরে হলেও ভাষার মাসে গানটি প্রকাশিত হয়েছে। বিষয়টি ভেবে খুবই ভালো লাগছে। বাপ্পা দা’র মতো একজন বড় মাপের শিল্পী ‘প্রাণের বর্ণমালা’ গানটি গাওয়াতে গানটি শিল্পের পথে অনেক দূর এগিয়েছে বলেই আমি মনে করি। এছাড়া মাতৃভাষা নিয়ে এমন একটি গান লিখতে পেরে আমি নিজেও আনন্দিত ও গর্বিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ