1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আসছে ইমরান-বৃষ্টির ‘কিছু কথা’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬১ Time View

আবারও গায়িকা বৃষ্টিকে নিয়ে নতুন গান বেঁধেছেন ইমরান। গানটির শিরোনাম ‘কিছু কথা’। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে। এরইমধ্যে ভিডিওটির শুটিং শেষ। এটি পরিচালনা করেছেন ভিকি জায়েদ। এতে মডেল হয়েছেন দুই শিল্পী ইমরান ও বৃষ্টি নিজেরাই।

ইমরান বলেন, বৃষ্টির সঙ্গে আমার করা আগের চারটি গান,’আমি নেই আমাতে’, ‘বলো সাথিয়া’, ‘আজ ভালোবাসো না’, ‘যদি হাতটা ধরো’ সবগুলোই শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এগুলোর ভিউ ৭০ লাখ থেকে ১ কোটির মধ্যে। এই গানটি নিয়েও আমি খুব আশাবাদী। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। আমার ভক্ত-শ্রোতাদের জন্য এটা একটা চমক বলতে পারেন।’

বৃষ্টি বলেন, ‘ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলোডি ধাঁচের। দুদিন ধরে গানটির ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিওতে নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন। এটিও সবার ভালো লাগবে আশা করি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ