1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সোনাক্ষী সিনহা’র ক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬১ Time View

সোশ্যাল মিডিয়ায় তারকাদের কাজের ইতিবাচক প্রতিক্রিয়ার যেমন ঢল পড়ে যায় তেমনি খারাপ কিছু হলে নেতিবাচক মন্তব্যের ঢলও পড়ে। বিভিন্ন সময় এ নিয়ে ট্রলের শিকার হতে হয় তারকাদের। এবার এমনই এক সংবাদের শিরোনামে এসেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা।

সম্প্রতি কোনো যৌক্তিক কারণ ছাড়াই সোনাক্ষীকে নিয়ে ট্রল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতে ক্ষেপেছেন তিনি। সোনাক্ষী বলেন, ‘এটি আমাদের জন্য বেশ খারাপ একটা দিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করতে আমরা দ্বিতীয়বার ভাবি না। এ বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। তারকাদের ভুল হতে পারে। কাজও খারাপ লাগতে পারে। তাই বলে এই ধরনের মন্তব্য কেউ প্রত্যাশা করে না। এটি সবার বোঝা উচিত।’

অন্যদিকে এই সময়ে নতুন সিনেমা ‘দাবাং থ্রি’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। জানা যায়, এপ্রিলের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু করা হবে। যেখানে তৃতীয়বারের মতো আবারো এই সিনেমা দেখা যাবে তাকে। ‘দাবাং’ সিনেমা দিয়েই ক্যারিয়ার শুরু হয় সোনাক্ষীর। এরপর বলিউডে তিনি শক্ত অবস্থান গড়েছেন। তবে এখনো সালমানের টিমের সাথেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সোনাক্ষী। বিভিন্ন গণমাধ্যমে এমনটাই বলেছেন তিনি। সোনাক্ষী বলেন, ‘দাবাং টিম আমার কাছে পরিবার। এখানে কাজ করতে আমি খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনে আরো কাজ করতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ