1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কাজী মাহবুবউল্লাহ পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৮২ Time View

কাজী মাহবুবউল্লাহ পুরস্কার-২০১৮ পেয়েছেন খ্যাতিমান কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। সম্প্রতি জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট এ বছরে বিভিন্ন বিভাগে অবদান রাখায় পুরস্কারপ্রাপ্ত চারজনের নাম ঘোষণা করে। তার মধ্যে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় তাঁকে পুরস্কৃত করে প্রতিষ্ঠানটি।

ইমদাদুল হক মিলন গল্প, উপন্যাস এবং নাটক তিন শাখাতেই জনপ্রিয় রচনা উপহার দিয়েছেন। কিশোর বাংলা পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তাঁর সাহিত্য জগতে আত্মপ্রকাশ। কথাসাহিত্যিক হিসেবে এপার-ওপার দুই বাংলায়ই তুমুল জনপ্রিয় তিনি।

এছাড়া পুরস্কারপ্রাপ্ত কীর্তিমান অপর তিনজনের মধ্যে- বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডা. ফেরদৌসি কাদরী, আন্তর্জাতিকভাবে দাবা খেলায় অবদান রাখায় গ্রান্ড মাস্টার রাণী হামিদ এবং অভিনয়, আবৃত্তি ও সাম্প্রদায়কিতাবিরোধী আন্দোলনে ভূমিকা রাখায় সৈয়দ হাসান ইমাম পেয়েছেন কাজী মাহবুবউল্লাহ পুরস্কার। তারা ট্রাস্টের পক্ষ থেকে একটি ক্রেস্ট, সনদপত্র এবং নগদ এক লাখ টাকা করে সম্মাননা পাবেন।

পুরস্কারপ্রাপ্ত কীর্তিমান চারজনকে অভিনন্দন জানিয়েছেন জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জোবায়দা মাহবুব লতিফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ