1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

দেশের শান্তি ও নিরাপত্তায় কাজ করছে আওয়ামী লীগ সরকার : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১২১ Time View

দেশের শান্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্বপ্নই দেখতেন। আর তা বাস্তবায়নে কাজ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।

আজ মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সম্মেলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, জাতীয় সংকটকালে ও জরুরি মুহূর্তে এই বাহিনী দক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধেও এই বাহিনী আন্তরিকভাবে কাজ করেছে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সব সময় সজাগ থাকতে হবে।

এ সময় বাঙালি জাতিকে বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা ও বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ ও তথা বাঙালি জাতিকে বিশ্বের বুকে উন্নত এবং সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ