1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মিথ্যে খবর রটিয়ে নায়িকাকে বিব্রত!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৩ Time View

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী শিগগির মাস্টার মেকার মালেক আফসারীর নতুন ছবি ‘ফাইটার’ এর শুটিংয়ে অংশ নেবেন। কিন্তু এফডিসিতে চাউর হয় বুবলী কক্সবাজারে। সেখানে ‘একটু প্রেম দরকার’ এর শুটিং করছেন। বুবলীকে ফোন দিতেই জানালেন তিনি ঢাকায়। বললাম দেখা করা দরকার, ঠিকানা দিলেন রাজধানীর একটি জিমের। বললেন সেখানে তিনি শরীর চর্চা করছেন।

উত্তরার ওই ঠিকানায় চলে গিয়েই পাওয়া গেল বুবলীকে। জিম অসমাপ্ত রেখেই বেরিয়ে এলেন। হাসিমুখে কুশল জানতে চাইলেন। কুশল জানানোর আগেই বললাম-
‘আপনি নাকি কক্সবাজারে?’
‘মানে?’
‘মানে কিছু নেই, শুনলাম, সোনা যাচ্ছে আপনি কক্সবাজারে এজন্যই দেখা করতে এলাম।’
‘বলেন কী, এসব খবর ছড়ানোর মানে কী?’

বুবলীর সাথে কথা হলো। অবসরে বাসায় বিভিন্ন সিনেমা দেখছেন, পরিবারকে সময় দিচ্ছেন। বলেলেন, ‘একটি শ্রেণী রয়েছে যারা উদ্দেশপ্রণোদিত হয়ে এসব খবর ছড়ায়, কেন ছড়ায় কী লাভ হয় আসলে বুঝি না।’ বুবলীর কণ্ঠে বিরক্তি।

শাকিব খান বর্তমানে ‘শাহেনশাহ’ ছবির গানের শুটিংয়ে আছেন কক্সবাজারে। ওই ছবির নায়িকা বুবলী নন, নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত। ‘শাহেনশাহ’র গানের শুটিংয়ে শাকিব খান, রোদেলা কক্সবাজার আছেন। অন্যদিকে ‘একটু প্রেম দরকার’ ছবির আরেক দ্বিতীয় নায়িকা মৃদলাও আছেন সেখানে। জানা যায়, রোদেলার সাথে গান করে শাকিব খান এখন মৃদুলার সাথে শুটিং করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ