1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

বাংলাদেশ ভারত ও অস্ট্রেলিয়ার মতো ভালো খেলবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ১২৩ Time View

বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির প্রশংসা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে শশাঙ্ক মনোহর বলেছেন, বাংলাদেশ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতোই ভালো খেলবে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

আইসিসি সভাপতি বলেন, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়েরা খুবই ভালো খেলছেন। তবে তাঁদের ধারাবাহিকতা প্রয়োজন। তিনি বলেন, আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। আইসিসি চেয়ারম্যান বলেন, ‘খেলোয়াড়দের মধ্যে যদি জাতীয় গৌরবের চেতনা সঞ্চার করা যায়, তাহলে তারা দেশের জন্য আরও বেশি অঙ্গীকার নিয়ে খেলবে। ’

প্রধানমন্ত্রী তাঁর প্রথম সরকারের মেয়াদ থেকে খেলাধুলা বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর কথা উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, তিনি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন এবং সব সময় খেলোয়াড়দের উৎসাহিত করেন, তাঁদের সঙ্গে কথা বলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ