1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

জনগণের প্রতিনিধি হিসেবেই দায়িত্ব পালন করব: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ১২৫ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখানে আমরা যারা প্রতিনিধি বসেছি, আমরা বিভিন্ন এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা তাদের প্রতিনিধি, সেই হিসেবেই আমরা দায়িত্ব পালন করব। আমরা সবসময় মনে রাখব, যারা আমাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, তাদের সার্বিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ হবে আমাদের লক্ষ্য।

আজ বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতার বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদের স্পিকার হিসেবে ফের নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দনও জানান তিনি।

অধিবেশনে সূচনা বক্তব্যে তিনি বলেন, আমরা দুর্নীতি ও মাদকমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।

এ সময় শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ