1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরানো হলো নৌবাহিনী প্রধানকে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ১২১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ রবিবার সকালে গণভবনে নৌবাহিনীর প্রধান এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে ভাইস অ্যাডমিরাল-এর র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

তিনি বলেন, অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন। নৌবাহিনী প্রধানও ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিঞা মোহাম্মদ জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ডের সাবেক মহাপরিচালক (বিসিজি) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীকে নতুন নৌবাহিনী প্রধান নিয়োগ করা হয়েছে।

তিনি গত ২৬ জানুয়ারি অবসরে যাওয়া সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী, আজ ভাইস অ্যাডমিরাল হিসাবে পদোন্নতি প্রাপ্ত, তৎকালিন রিয়ার অ্যাডমিরাল, এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরীর নিয়োগ ২৬ জানুয়ারি বিকাল থেকে কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ