1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল ব্যাংক কী, কেমন হবে এর কার্যক্রম? এমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণে ওইইবি’র ২০ মিলিয়ন ইউরো ঋণ পেল প্রাইম ব্যাংক ৮ম বারের মতো মেটলাইফের সঙ্গে চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক শিল্প-কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা কাজে লাগাতে দরকার সম্মিলিত উদ্যোগ : শ্রমমন্ত্রী ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে ২০২৯ সালের মাঝামাঝি: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে সহকারী শিক্ষক: সুনামগঞ্জে নিয়োগপত্র বঞ্চিতদের বিক্ষোভ শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরি: ঢাকা থেকে যুবক গ্রেফতার

ভারতরত্ন লাভ করায় প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ১৪৪ Time View

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সেদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ভারতরত্ন পদক লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে গতকাল দেশটির রাষ্ট্রপতি রামনাথ কবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন। আজ শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরনোত্তর এই পদক দেওয়া হয়।

কয়েক দশক ধরে ভারতের জাতীয় কংগ্রেসের সিনিয়র নেতা প্রণব মুখার্জী ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রণব মুখার্জী কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ