1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ফাইভজি চালু হবে ২০২০ সালে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ১৭২ Time View

চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোরজি চালুর পর সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ফাইভজি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকে পঞ্চম প্রজন্মের এই ইন্টারসেবা পেতে পারে মানুষ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন- বিটিআরসি’র কমিশনার আমিনুল হাসান গতকাল বুধবার এক অনুষ্ঠানে বলেছেন, ২০২০ সালে সরকার মোবাইল ফোন অপারেটরগুলোকে ফাইভজির জন্য লাইসেন্স প্রদান শুরু করবে।

সে হিসেবে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী বছর থেকেই এই ইন্টারনেট সেবা পাবেন। তিনি আরও বলেন, এই সেবা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটরগুলোকে অনেক কাজ সম্পন্ন করতে হবে।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি সরকার মোবাইল ফোন অপারেটর কোম্পানির হাতে ৪জি লাইসেন্স প্রদান করে। এর মধ্য দিয়ে দেশে চতুর্থ জেনারেশনের ইন্টারনেট যুগের সূচনা হয়। এরইমধ্যে দেশের প্রায় ১ কোটি ১৭ লাখ মোবাইল ব্যবহারকারী সেই সেবা গ্রহণ করেছেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইশতেহারে ফাইভজি চালুর প্রতিশ্রুতি দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ