1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায় : পরীমনি রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

বাংলাদেশ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের ২৪তম অর্থনৈতিক দেশে পরিণত হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জানুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল’-এ ১৯ ধাপ এগিয়ে বাংলাদেশ ২০৩৩ সাল নাগাদ বিশ্বের ২৪তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হবে। যুক্তরাজ্য ভিত্তিক ‘সেন্টার ফর ইকোনমিকস এ্যান্ড বিজনেস রিসার্চ’ কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০১৯’-এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিশ্বের ১৯৩টি অর্থনীতির অবস্থা বিবেচনা করে এই র‌্যাঙ্কিং নির্ধারন করা হয়েছে।

এতে বলা হয়, ভারত ও মিয়ানমারের সাথে স্থল সীমান্ত রয়েছে দক্ষিণ এশিয় রাষ্ট্র বাংলাদেশের। ১৬ কোটি ৩০ লাখেরও বেশি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল রাষ্ট্র।

গত একদশক যাবৎ দেশটির গড় প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ। চারহাজার ৬শ’ মার্কিন ডলার মাথাপিছু আয়ের বিশ্বব্যাংকের র‌্যাংকিং অনুসারে এটি নি¤œ-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি দেশটির অভ্যন্তরীন চাহিদাজনিত ব্যয়, সরকারের ব্যয়, রেমিট্যান্স এবং রপ্তানির দ্বারা চালিত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, কিছু চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতির আধুনিকায়নে দেশটি গূরুত্বপূর্ন পদক্ষেপ নিয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী পরিচালনার লক্ষ্যে সরকারকে রাজস্ব আদায় বৃদ্ধির প্রতি গূরুত্ব দিতে হবে। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের কারনে যে চাপ সৃষ্টি হয়েছে- তাও উল্লেখ করা হয়।

তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ২০১৭ সালের হিসেব অনুয়ায়ি দেশটির রপ্তানি আয়ের ৮০ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। দেশটির আয়ের আরেকটি প্রধান উৎস রেমিট্যান্স। এছাড়াও বাংলাদেশের ৪৩ শতাংশ মানুষ কৃষিখাত সংশ্লিষ্ট কাজে জড়িত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ