1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

মোবাইল ইন্টারনেট সেবা সচল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯
  • ১৫২ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দফা মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার পর টুজি, থ্রিজি ও ফোরজি সেবা খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে মোবাইল অপারেটরদের এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন খাঁন বাংলানিউজকে বলেন, মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরের একজন কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ১০টা থেকে গ্রাহকরা মোবাইল ইন্টারনেট সেবা পাচ্ছেন।

নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর বিকেল ৪টার পর থ্রিজি, ফোরজি সেবা বন্ধ করে দেওয়া হয়। আর ওইদিন রাত ১১টা থেকে টুজি সেবাও বন্ধ করে দেয় বিটিআরসি।

তবে, ২৭ ঘণ্টা পর ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে মোবাইল ইন্টারনেট সেবা সচল করে দেয় বিটিআরসি। এরপর রাত সাড়ে ৯টা থেকে আবারও মোবাইলের ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ