1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

আনন্দ মিছিল না করার নির্দেশ শেখ হাসিনার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮
  • ৮৩ Time View

দলের নেতা কর্মীদের কোন ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম।

তিনি আরো মন্তব্য করেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব, এই নির্বাচন তার প্রমাণ।

তিনি বলেন, ‘গর্ভবতী নারী, বৃদ্ধারা, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিরাও ভোট দিতে গিয়েছেন। ভোটে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহেই প্রমাণ করে এই নির্বাচন যথেষ্ট পরিমাণ অংশগ্রহণমূলক ছিল।’

আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আনন্দ মিছিল না করতে। কেননা প্রধানমন্ত্রী বলেছেন এখন আনন্দ মিছিলের সময় না, দেশ গঠনের সময়। কাজেই কেউ কোথাও থেকে আনন্দ মিছিল বের করবেন না।’

এছাড়া যতক্ষণ পর্যন্ত প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ফলাফল লিখিতভাবে না দেবেন কোনো নেতাকর্মী স্ব স্ব স্থান ত্যাগ করবেন না বলেও জানান এইচ টি ইমাম।

মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনে মাঠে সক্রিয় ছিল না বলেও মন্তব্য করেন এইচ টি ইমাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ