1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

সব ধরনের মোবাইল ইন্টারনেট বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ১৭৫ Time View

রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে সামনে রেখে দেশজুড়ে সব ধরনের মোবাইল ইন্টারনেট সেবা আবার বন্ধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় মোবাইলে দ্রুতগতির (থ্রিজি ও ফোরজি) ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা। এরপর দিনত রাত ১১টা থেকে টুজি সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কর্মকর্তা জানান, ভোটের দিন শেষে মধ্যরাত (৩১ ডিসেম্বর প্রথম প্রহর-০০.০১ আওয়ার) পর্যন্ত এই ইন্টারনেট সেবা বন্ধ রাখতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রাহকেরা জানান, বিকেল সাড়ে ৩টার পর থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না। রাত ১১টার পর থেকে টুজি ইন্টারনেটও পাচ্ছেন না তারা।

এর ফলে শনিবার রাত ১১টার পর থেকে মোবাইল গ্রাহকরা সম্পূর্ণরূপে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইল ইন্টারনেটে ফোর জি ও থ্রি জি সেবা বন্ধ রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় খোলার পর শনিবার দুপুর পর্যন্ত তা চলছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ