1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা নিয়ে যা বললেন ট্রাম্প ইসরায়েলে ইরানি হামলায় অন্তত ৩০ জন আহত রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র আজ মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাতিল আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুল্যান্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে সংসদে স্লোগান দেওয়া ঠিক না, এটা রেওয়াজের বাইরে : স্পিকার আগামীকাল ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না ও এখনও নেইঃ আইরিন আফরোজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৫১ Time View

ক্যামেরার সামনে আইরিন প্রথম দাঁড়ান হিমেল আশরাফ পরিচালিত ‘গপ্পো’ ধারাবাহিকে। এরপর একের পর এক নাটকে ডাক পেয়েছেন তিনি, কাজও করছেন।সংখ্যা হিসেব করে বললেন, এখন পর্যন্ত ৩০টির বেশি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। প্রায় ১৫টির মতো একক নাটক, ২০টির মতো বিজ্ঞাপন, বেশকিছু মিউজিক ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমায়ও রয়েছে।

বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও উপরে ওঠার পথটা মসৃণ ছিলো না আইরিনের। তার ভাষ্যে, আমি সংগ্রাম করে করে কাজ করছি। ধীরগতিতে এগিয়ে যেতে হয়েছে। আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না ও এখনও নেই। তাছাড়া কোনো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমেও আমি মিডিয়ায় আসিনি। যোগ্যতার প্রমাণ রেখেই এখানে এই পর্যায়ে এসেছি। অভিনয়ে একই ধরনের চরিত্রে নিজেকে বেঁধে ফেলতে চান না আইরিন। চেষ্টা করেন সবসময় ব্যতিক্রম ও নতুন চরিত্রে নিজেকে ফুটয়ে তুলতে।

জানালেন, ‘একটি চরিত্রের কাজ দর্শক পছন্দ করার পর নির্মাতারা বেশিরভাগ সময়ে ওই ধরনের চরিত্রেই বেশি ডাকেন। আসলে এমনটা হওয়া উচিৎ নয়।

‘এমনটা হলে একজন শিল্পী নিজেকে ভাঙার যে ব্যাপারটা থাকে সেটা আর থাকে না, দর্শকদের কাছেও বিষয়টি একঘেয়ে হয়ে দাঁড়ায়।’

আর মানুষ হিসেবে মাদার তেরেসাকে অসম্ভব পছন্দ করেন আইরিন। কোনো কোনো ক্ষেত্রে তাকে আদর্শও মনে করেন তিনি। মানুষের প্রতি মাদার তেরেসার ভালোবাসা ও সহমর্মিতার যে দর্শন তা খুব টানে আইরিনকে।

শতাব্দীর শ্রেষ্ঠ এই মহিয়সীর জীবনী নিয়ে যদি দেশে কখনও বায়োপিক নির্মিত হয়, তাহলে তাতে অভিনয় করতে চান আইরিন। তার ভাষ্য, মাদার তেরেসাকে নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। তার মহানুভবতা আমায় মুগ্ধ করেছে। তার জীবনীভিত্তিক সিনেমা অথবা কোনো নাটক হলে তাতে অভিনয় করতে চাই।

এছাড়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছার কথাও জানালেন এই অভিনেত্রী।আইরিন আফরোজ। এদিকে আইরিনের চোখ রয়েছে সিনেমার দিকেও। সেভাবে নিজেকে প্রস্তুতও করছেন। জানালেন, কিছু সিনেমার প্রস্তাব পেলেও গল্প বা আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ার কারণে বড় পর্দায় কাজ করা হয়নি।

‘আমার মনে হয় সবারই স্বপ্ন বড় পর্দায় নিজেকে দেখা। সেক্ষেত্রে আমিও চাই। ভালো গল্প পেয়ে গেলে দেরি করবো না,’ যোগ করেন তিনি।

বর্তমানে রওনক হাসানের ‘বিবাহ হবে’, নাজনীন হাসান চুমকির ‘নাগরদোলা’ ও কাউসার আহমেদ পরিচালিত ‘বকুল ফুল’ নিয়ে বেশ ব্যস্ত আইরিন। সবগুলো ধারাবাহিকই নতুন বছরের শুরুতে টেলিভিশনে প্রচার হবে। এখন তার অভিনীত ‘মকো মালয়েশিয়া’ চ্যানেল আইতে প্রচার হচ্ছে।

অনেক কথাই তো হলো, সংসার নিয়ে জানতে চাইলেই বললেন রাজ্যের স্বপ্নের কথা। তবে হুট করেই বিয়ের পিঁড়িতে বসতে চান না। আইরিন বলেন, বিয়ে নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। বিয়েতে কী পরবো, কীভাবে সাজবো সবই ভেবে রেখেছি। তবে তাড়াহুড়া নয়, সময় নিয়ে সঠিক মানুষটির সঙ্গেই ঘর বাঁধতে চাই।আইরিন আফরোজ। এক ভাই ও এক বোনের মধ্যে আইরিন ছোট। জীবনের শেষ দিনটি পর্যন্ত অভিনয় করে যাওয়ার ইচ্ছা তার। সাবলীল উত্তর, বুড়ো হয়ে দাদি-নানির চরিত্রেও অভিনয় করে যেতে চাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ