1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

টি-টোয়েন্টি সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৯৪ Time View

ওয়ানডের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সংবাদমাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠান।

সোমবার ফ্লোরিডার লডারহিলে সিরিজের শেষ ম্যাচের জয় পরাজয় বৃষ্টির কারণে নির্ধারিত হয় ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে। তাতে ১৯ রানের জয় পায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে।

বাংলাদেশের এটি দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। আগের সিরিজ জয়টি ছিল ২০১২ সালে আয়ারল্যান্ডে।

টস জিতে লিটন কুমার দাসের ঝড়ো ৬১ রানে ভর করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৮৪ রান। জবাবে ১৭.১ ওভারে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৩৫ রান করে। এরপরই শুরু হয় বৃষ্টি। পরে আম্পায়ারা বৃষ্টি আইনে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করেন।

একই সফরে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ