1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই: হানিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১৮
  • ৫৪ Time View

আগামী জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের বিজয়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তবে এ ক্ষেত্রে বিএনপির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আজ বুধবার চট্টগ্রামের জেলা পরিষদ মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, ‘দুইটা কারণে, একটা হলো গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় অর্জন করতে হবে। এর কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়টি হচ্ছে, যে এই নির্বাচন কিন্তু খুব সহজভাবে যে হবে এটাও আমরা ঠিক এই মুহূর্তে ভাবছি না। জনগণ যখন আওয়ামী লীগের পক্ষে তখনো কিন্তু এই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেই। সেই কারণে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকেই আপনারা দেখবেন এরা কিন্তু দেশকে একটা অস্থিতিশীল করার চেষ্টা করবেই। এই অশুভ শক্তিকে মোকাবিলা করার জন্য আমাদের সংগঠনগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, দলের প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান নওফেল, আমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ