1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা জেলা এনসিপির কমিটি গঠন: ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল | Boishakhi Online নানা সংকটে খুঁড়িয়ে চলছে জয়পুরহাটের পোলট্রি শিল্প কিশোর অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে বিশেষ অভিযানে আটক ৪৪৫ নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ দেখবেন কোথায় আসিয়ান কাপে মাঠে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান

‘অক্টোবরে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ১২৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অক্টোবরে নির্বাচনকালীন সরকার চলতি বছরের গঠিত হতে পারে। নির্বাচনকালীন সরকারের আকার ছোট হবে। তবে বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার।

আজ বুধবার সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। নির্বাচনকালীন সরকার বলতে নতুন কোনো সরকার গঠিত হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবে।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক নির্বাচন। সে নির্বাচনে অনেক দলই অংশ নেবে। বিএনপি না এলেও সে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিতে যে কেন সংশয় প্রকাশ করছে তা আমার বোধগম্য নয়। কারণ, সিটি করপোরেশন নির্বাচনগুলোতে তো বিএনপি অংশ নিচ্ছে। কুমিল্লায় জিতেছে, খুলনায় অংশ নিয়েছে, গাজীপুরে অংশ নিচ্ছে। বরিশাল এবং রাজশাহীতেও অংশ নিবে। সেখানে তাদের প্রার্থী আছে। এসব নির্বাচনে যদি তারা অংশ নিতে পারে, তবে জাতীয় নির্বাচনে অংশ নিতে কোথায় তাদের ভয় সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয়।

সেতুমন্ত্রী বলেন, স্থানীয় নির্বাচনে সরকারের প্রভাব থাকলেও থাকতে পারে, তবে জাতীয় নির্বাচনে তো সরকারের কোনো প্রভাবই থাকবে না। তার পরও নির্বাচনে অংশ নিতে তাদের কেন সংশয় সেটা তাদেরই জিজ্ঞাসা করুন। আর আন্দোলন করে কোনো কিছু করার শক্তি-সামর্থ্য বিএনপির নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ