1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের কারণ জানালেন মার্কিন কূটনীতিক জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলার প্রস্তুতির নির্দেশ নেতানিয়াহুর আবুধাবিতে ‘গোপন’ সফরে নেতানিয়াহু, আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই বাংলাদেশের পরিত্যক্ত বিমানঘাঁটি থেকে যেভাবে বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’বিরোধী অভিযানে এক রাতে আটক ২৬৬

বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ১১৬ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ মে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আইসিসি বিশ্ব একাদশ। সে ম্যাচের একাদশ থেকে নিজের নামটা সরিয়ে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বদলে ‘হারিকেন রিলিফ টি-টোয়েন্টি’ চ্যালেঞ্জ নামে প্রীতি ম্যাচে মাঠে নামবেন নেপালি তরুণ লেগস্পিনার সন্দীপ ল্যামিচানে।

লর্ডসের মাঠে গড়ানোর অপেক্ষায় থাকা সে ম্যাচে সাকিবের সঙ্গে বাংলাদেশ থেকে সুযোগ হয়েছিল উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালেরও। তামিম থেকে গেলেও শেষমেশ আর থাকছেন না সাকিব। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক একাদশ থেকে প্রত্যাখ্যান করিয়ে নিয়েছেন নিজের নাম। তবে তিনি বাদে বাকি সব খেলোয়াড় প্রস্তুত হচ্ছেন মাঠে নামতে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষই হবে ২৭ মে। তার মানে লর্ডসে মাঠে নামার আগে সাকিব সময়ই পাচ্ছেন মাত্র চার দিন। এই ম্যাচের ঠিক পরপরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতে উড়ে যাবে বাংলাদেশ দল। সাকিবদের এর পরের মিশন জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের মাঠে। ফলে টানা খেলার এই ধকল সামলে নিতেই যে বাঁহাতি অলরাউন্ডার সরিয়ে নিয়েছেন নিজের নামটা, সে অনুমিতই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রীতি ম্যাচের বিশ্ব একাদশ:

তামিম ইকবাল, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, শহিদ আফ্রিদি, শোয়েব মালিক, লুক রঙ্কি, মিচেল ম্যাকগ্লেনাহান, থিসারা পেরেরা, রশিদ খান ও সন্দীপ ল্যামিচানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ