1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

এবার হৃতিকের সেই লুকে হাজির হলেন শাকিব খান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৬৭ Time View

‘কৃষ’ ছবির কথা নিশ্চয় সবার মনে আছে। হৃতিকের এ ছবিটি ভালো লাগেনি এমন মানুষ খুঁজে পাওয়াও কঠিন। বিশেষ করে কালো মাস্কের জন্য সবার মনে দাগ কেটে আছেন হৃতিক। এবার সেই লুকে হাজির হলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। হৃত্বিক রোশানের মুখোশের আদলে তৈরি মুখোশের আড়ালে মুখ ঢাকলেন ঢাকাই ছবির নায়ক।

‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ চলচ্চিত্রের জন্যই এই বেশে হাজির হচ্ছেন শাকিব। গত রোববার ইউটিউবে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানেই এই লুকে দেখা গেছে শাকিবকে। মুখোশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। সিনেমা ভক্তদের অনেকেই এমন জনপ্রিয় একটি সিনেমার মুখোশ নকল করা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি পরিচালক উত্তম আকাশের।

কয়েকদিন আগে তিনি গ্লিটজকে জানিয়েছেন, ছবিটি ইতিমধ্যে সেন্সরে জমা পড়েছে। শিগগিরই সেন্সর সার্টিফিকেট পেলেই মুক্তির তারিখ ঘোষণা করবেন। এর আগে ২৩ মার্চ ছবিটি মুক্তির কথা ছিল। নির্ধারিত সময়ে দৃশ্যধারণ শেষ না হওয়ায় পেছানো হয়েছে মুক্তির তারিখ।

উল্লেখ্য, ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ চলচ্চিত্রের প্রথম গানেই সিনেমাপ্রেমীদের চমকে দিয়েছেন শাকিব-বুবলী। যেখানে বেশ আবেদনময়ী লুকে দেখা গেছে বুবলীকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ