1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক পায়রা বন্দ‌রের জন‌্য খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’ | Boishakhi Online যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র নেপালি ভাষায় প্রথম নাটক নির্দেশনা দিলেন মামুনুর রশীদ এশিয়ান গেমস শেষ শান্তর বাংলাদেশ-পাকিস্তানে আরও এক মাস এলএনজি সরবরাহ স্থগিত রাখবে কাতার দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব প্রধানমন্ত্রীর অ্যাটর্নি জেনারেলের সাথে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ শাটডাউনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রোববার থেকে অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী

ছেলেকে নিয়ে ওমরাহ পালন করলেন মুশফিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মে, ২০১৮
  • ১১১ Time View

গত ফেব্রুয়ারিতে প্রথম সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। সন্তানের বয়স ৩ মাস পূর্ণ হওয়ার আগেই তাকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন মুশফিক।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মুশফিক-মন্ডি (জান্নাতুল কেফায়াত মন্ডি) দম্পতির কোলজুড়ে আসে প্রথম পুত্র সন্তান শাহরুজ রহিম মায়ান। চলতি মাসের ৫ তারিখ ৩ মাস পূর্ণ হবে মায়ানের।

তার আগেই বাবার কোলে চড়ে পবিত্র মক্কা নগরী ভ্রমণ করে ওমরাহ পালন করে ফেললো মায়ান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুত্র মায়ানকে কোলে নিয়ে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি আপলোড করেন মুশফিক।

বাংলাদেশ ক্রিকেট লিগ শেষ করে বর্তমানে ছুটিতেই আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। এরই ফাঁকে ছেলেকে নিয়ে ওমরাহ পালন করে নিলেন জাতীয় দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ