1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

নিখোঁজের ৪০ বছর পর স্বজনের কাছে ফেরালো ইউটিউব!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৯৮ Time View

নিখোঁজ হওয়ার ৪০ বছর পর ইউটিউব ভিডিও’র মাধ্যমে সাবেক একজন ভারতীয় সেনাসদস্য হাজারো মাইল দূরে তাঁর স্বজনদের দেখা পেয়েছেন।

খোমদ্রাম গাম্ভীর সিং নামের এই ব্যক্তি ২৬ বছর বয়সে ১৯৭৮ সালে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান।

তাঁর বাড়ি ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমফলে। কিন্তু নিখোঁজ হওয়ার ৪০ বছর পর তাঁকে পাওয়া যায় অনেক দূরের শহর মুম্বাইতে।

এখন তাঁর বয়স হয়েছে ৬৬।

প্রথমে এই খোমদ্রাম গাম্ভীর সিং-এর একজন ভাতিজা ইউটিউবে একটি ভিডিও দেখে তাঁকে চিনতে পারেন।

ফিরোজ শাকরি নামের একজন ফটোগ্রাফার মুম্বাইয়ের রাস্তায় বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেছিলেন। তিনি অনেক ছবিও তুলেছিলেন।

এই ফটোগ্রাফার তাঁর ভিডিওগুলো ইউটিউবে প্রকাশ করলে তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, পরিবার থেকে নিখোঁজ হওয়া খোমদ্রাম গাম্ভীর সিং পুরোনো দিনের হিন্দি গান গেয়ে রাস্তায় ভিক্ষা করছেন।

তাঁর ভাতিজা ইউটিউবে সেই ভিডিও দেখে তাঁকে চিনতে পেরে অন্য স্বজনদের জানান।

তখন স্বজনরা মনিপুরের ইমফল পুলিশের সাথে যোগাযোগ করেন।

স্বজনদের মধ্যে খোমদ্রাম কুলাচন্দ্রা তাঁর ভাই গাম্ভীর সিংয়ের ছবি পুলিশকে দেন। সেই ছবি নিয়ে ইমফলের পুলিশ যোগাযোগ করে মুম্বাইয়ের পুলিশের সাথে।

মুম্বাই পুলিশ ওই ছবিকে ভিত্তি করে খোমদ্রাম গাম্ভীর সিংকে খুঁজে বের করে।

পুলিশ তাঁকে মুম্বাইয়ের যে এলাকা থেকে উদ্ধার করেছে, সেখানে তিনি মানবেতর জীবন যাপন করতেন।

পুলিশ পরিদর্শক পন্ডিত ঠাকরে বিবিসিকে বলেছেন, “আমরা তাঁকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি রেলস্টেশনের বাইরে খুঁজে পাই। তাঁর অবস্থা খুব খারাপ ছিল।”

যুবক বয়সে নিখোঁজ হওয়ার ৪০ বছর পর বৃদ্ধ হয়ে খোমদ্রাম গাম্ভীর সিং পরিবারের কাছে ফিরে গেছেন বৃহস্পতিবার।

তাঁর ভাই খোমদ্রাম কুলাচন্দ্রা দ্যা হিন্দু পত্রিকাকে বলেন, “আমার এক ভাতিজা যখন আমাকে ভিডিওটি দেখায়, আমি তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।আমরা তাঁকে ফিরে পাওয়ার সব আশা ছেড়েই দিয়েছিলাম।”

তিনি আরও জানিয়েছেন, তাঁর ভাই খোমদ্রাম গাম্ভীর সিং ভারতের সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করতেন এবং ১৯৭৮সালে বিয়ে করার এক মাস পরই বাড়ি ছেড়ে নিখোঁজ হন।

তখন অনেক খোঁজ করার পর স্বজনরা তাঁকে ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন। সূত্র: বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ