1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

পলাশবাড়ীতে বাস-নসিমন সংঘর্ষে ৩ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৭০ Time View

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নসিমন ও একটি বাসের সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু, জাকির ও খসরু। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, গাইবান্ধগামী একটি নসিমনের সঙ্গে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের তিন যাত্রী মারা যান ও ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো বলেন, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাসটিকে আটক করা সম্ভব হয়েছে। কিন্তু বাসের চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ