1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বেসিসের সদস্যদের জন্য কাজ করতে চান রানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ১৮৯ Time View

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির নির্বাচন। আজ (১ মার্চ) মনোনয়ন ফরম জমা দেওয়া শেষ দিন। এখন পর্যন্ত ২৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

বুধবার সকালে মনোনয়ন ফরম জমা দেন সলিউশন নাইনের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা সহিবুর রহমান খান রানা। এসময় তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘আমি বেসিসের নতুন নেতৃত্বে আসতে চাই। আর কাজ করে যেতে চাই বেসিসের সদস্যদের জন্য। সদস্যদের অনুরোধেই নির্বাচনে দাড়িয়েছি। সদস্যরাই আমাকে নির্বাচিত করবে।’

ফরম জমা দেওয়া সময় উপস্থিত অভো টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকতা খালিদ সাইফুল্লাহ বলেন, ‘আমরা চাই বেসিসের নেতৃত্বে এমন একজন আসুক যিনি আমাদের কথা ভাববেন। আমার মনে হয় রানা এই দায়িত্ব ভালোভাবে পালন করবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ