1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের বিপক্ষে উপভোগ্য ফুটবলের প্রতিশ্রুতি ব্রাজিল কোচের ট্রাম্পের চাপে জ্বালানি সংকট কাটাতে ডিজেল মজুত ছাড়ার কথা ভাবছে ইউরোপ ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন ডিজেলের দাম বাড়ায় জরুরি বৈঠকে ইইউ ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান আখতারুজ্জামানের মুক্তি ও ‘সাজানো মামলা’ প্রত্যাহারের দাবি জামায়াত আমিরের সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক চানখাঁরপুলে অচেতন অবস্থায় পড়েছিল যুবক, ঢাকা মেডিকেলে মৃত্যু

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরো ব্যবস্থা নিন : পাকিস্তানকে হিলারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ মে, ২০১২
  • ১৫৪ Time View

পাকিস্তানের মাটি ব্যবহার করে সংগঠিত সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নিতে দেশটির প্রতি আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ভারত সফররত হিলারি রাজধানী দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ আহবান জানান।

তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে কর্মকান্ড চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার বজায় রেখেছে। উদাহরণ হিসেবে তিনি পাকিস্তানের চরম রক্ষণশীল ধর্মীয় নেতা হাফিজ মোহাম্মদ সাইদের প্রসঙ্গটি সামনে আনেন। উল্লেখ্য, হাফিজ সাইদকে ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে অভিহিত করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সম্প্রতি এক কোটি ডলার পুরষ্কার ঘোষণা করেছে।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার সঙ্গে হাফিজ সাইদ জড়িত বলে দাবি করে আসছে ভারত । ওই হামলায় ছয় আমেরিকানসহ ১৬৬ জন মারা যায়।

আর্ন্তজাতিক সন্ত্রাসীরা পাকিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মাটি ব্যবহৃত হবে না, তা পাকিস্তানকেই নিশ্চিত করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ