1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

সিলেট থেকে হিজবুত তাহরীর কর্মী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মে, ২০১২
  • ১৩৭ Time View

সিলেট নগরী থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃত জুলহাস নাইন জুয়েল (২৭) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র।

সোমবার রাতে র‌্যাব-৯ তাকে বন্দর বাজার এলাকা থেকে আটক করে। তার গ্রামের বাড়ি চট্রগ্রামের রাউজান থানার জহিরা গ্রামে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার ফজলে শাহীন মঙ্গলবার বলেন, ‘আটককৃত জুয়েল গত মাসে শেখঘাট মসজিদের সামনে র‌্যাবকে মেরে পালিয়ে গিয়েছিল। এরপর থেকে র‌্যাব তাকে খুঁজতে থাকে।’

তিনি আরো জানান, সোমাবার রাত ১১টায় বন্দরবাজার এলাকায় একা তাকে প্রচারপত্র বিতরণ করতে দেখতে পায় র‌্যাব। এসময় তাকে আটক করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

তার সঙ্গে প্রচারপত্রে হিলারী ক্লিনটনের বাংলাদেশে আগমনের প্রতিবাদ জানিয়ে ২৬টি পোস্টার পাওয়া যায়।

এদিকে জুয়েলকে কোতয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের উপ-পরিদর্শক মো. ইদ্রিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ