1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিয়োগ হবে ব্যাংক এশিয়ায়, আবেদন শুরু ৫ নভেম্বর থেকে সিলেটে তাওহীদ হৃদয়ের ডাবল সেঞ্চুরি ভেঙে গেল টেস্ট ক্রিকেটের বহু রেকর্ড প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন শেরপুরের গ্রাম পুলিশ মজনু মিয়া কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫ সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

১৫ দিন পর কূপ থেকে জীবন্ত নারী উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৮৬ Time View

পরিত্যক্ত একটি কূপে দীর্ঘ ১৫ দিন যাবৎ আটকা থাকার পর এক নারীকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। ভুট্টার শিষ এবং বৃষ্টির পানি পান করে জীবন যুদ্ধে টিকে থেকেছেন তিনি। ঘটনাটি ঘটেছে চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশ। আজ বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের এক কূপের তলদেশ থেকে সু কিজিকে (৩৮) নামের ওই নারীকে উদ্ধার করা হয়।
খবরে বলা হয়, ভুট্টা ক্ষেতের আড়ালে থাকা কূপটি মাত্র এক মিটার চওড়া ও চার মিটার গভীর হলেও এর দেয়াল পিচ্ছিল ও খাড়া হওয়ায় সেখান থেকে এককভাবে ওঠে আসা অনেক কঠিন ছিল।

উদ্ধার কাজে অংশ নেয়া এক দমকল কর্মীর বরাত দিয়ে ওই সংবাদপত্রের খবরে বলা হয়েছে, সেখানে ১৫ দিন আটকা থাকায় সু কিজি নামের ঔ নারী একবারে শুকিয়ে গেছে।

অনলাইনে পরিবেশিত ছবিতে এক উদ্ধার কর্মীকে রশি বেয়ে কূপের ভেতর নামতে এবং সুকে কূপের তলায় পা গুটিয়ে বসে থাকতে দেখা যায়।

খবরে আরও হয়, তিনি সেখানে কাঁচা ভুট্টা খেয়ে প্রাণ রক্ষা করেন। ওইদিক দিয়ে যাওয়ার সময় তিনি ওই কূপে পড়ে যান।

উল্লেখ্য, গ্রামবাসীরা ভুট্টা কাটার সময় তার চিৎকার শুনে দমকল বাহিনীকে খবর দিলে এ ঘটনাটি প্রকাশ পায়।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ