1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৮০টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সৌদি আরবগামী ও সেখান থেকে ছেড়ে আসা সরাসরি ফ্লাইট ১০৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী চারটি এয়ারলাইনসের মোট ১০৩টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারলাইনসের ২১টি ফ্লাইট রয়েছে।

এ ছাড়া ট্রানজিট ফ্লাইট পরিচালনাকারী সাতটি এয়ারলাইনসের ৭৭টি ফ্লাইটও প্রভাবিত হয়েছে। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট রয়েছে।

বেবিচকের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট (এটিএম) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের প্রভাবে এসব ফ্লাইটের সূচি ও যাত্রী চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সরাসরি ফ্লাইট চলাচলে, যেখানে মোট ১০৩টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ