1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রত্যন্ত গ্রামের মেয়ে স্মৃতি খাতুন এখন বাংলাদেশ সেনাবাহিনীর করপোরাল। সেনাবাহিনীর দায়িত্ব পালনের পাশাপাশি অ্যাথলেটিকসে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের পর ২০২৬ সালে যুক্ত হয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে। নিজের কর্মদক্ষতা, ক্রীড়ানৈপুণ্য ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া এই নারী এখন গোবিন্দগঞ্জের গর্ব।স্মৃতি খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের বাসিন্দা। সাধারণ পরিবার থেকে উঠে আসা স্মৃতি অদম্য ইচ্ছাশক্তি, দৃঢ় আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে করপোরাল পদে কর্মরত রয়েছেন।সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও রয়েছে তার সাফল্য। বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। ২০২৬ সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন।শিক্ষাজীবনে স্মৃতি খাতুন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর নিজের কর্মজীবন ও অধ্যবসায়ের মধ্য দিয়ে সেনাবাহিনীতে জায়গা করে নেন। সামরিক দায়িত্ব, ক্রীড়াচর্চা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ তার বহুমুখী অর্জনকে করেছে আরো সমৃদ্ধ।গাইবান্ধার প্রত্যন্ত গ্রামের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে সেনাবাহিনীতে দায়িত্ব পালন, জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে স্মৃতি খাতুন নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। স্মৃতি খাতুনের পথচলা দেখিয়েছে, লক্ষ্য স্থির রেখে পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গেলে নানা সীমাবদ্ধতা পেরিয়ে সাফল্য অর্জন সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ