1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

হিরো আলমের সিনেমায় গাইবেন রানু মণ্ডল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৭৩ Time View

একের পর এক চমক দিয়ে যাচ্ছেন হিরো আলম। তবে তার যেমন ভক্ত রয়েছে, তেমনি সমালোচকের সংখ্যাও কম নয়। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। খুব শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন হিরো আলম। তার নতুন দুই সিনেমায় দুটি গানে কণ্ঠ দেবেন রানাঘাটের স্টেশন থেকে বলিউডে পৌঁছে যাওয়া রানু মণ্ডল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

তিনি বলেন, ‘রানু মণ্ডলের সঙ্গে আমার আজকেই কথা হয়েছে। তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।’হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দুটি পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা। আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে।

অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। কয়েক দিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও আরবি ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন; যা কিনা ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

প্রসঙ্গত, হিরো আলম ও রানু মণ্ডল দুজনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নেটাগরিকদের নজরে এসেছেন। হিরো আলম তার নিজ গতিতে কাজ করে গেলেও রানু মণ্ডল ছিটকে পড়েছেন। বলিউডে সুযোগ পেলেও ভাগ্যের নির্মম পরিহাসে আবারও সেই স্টেশনেই ফিরতে হয়েছে তাকে। কাটাচ্ছেন মানবেতর জীবন। সম্প্রতি দুজনই ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে আলোচনায় এসেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ