1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

হাসপাতালে গিয়ে গুঞ্জন উস্কে দিলেন রণবীর-দীপিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬৯ Time View

বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বেশ কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, মা হচ্ছেন দীপিকা। পরিচালক সঞ্জয় লীলা বানসালীর অফিসের বাইরে দীপিকাকে ঢিলেঢালা পোশাকে দেখা যায়। তারপর থেকেই মূলত এ গুঞ্জনের সূত্রপাত। এবার এই গুঞ্জনে ঘি ঢাললেন এ তারকা দম্পতি।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, রবিবার (২ আগস্ট) মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে গিয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। হাসপাতালে চুপি চুপি হাজির হলেও পাপারাজ্জিদের নজর এড়াতে পারেননি এ জুটি। বরং হাসপাতাল থেকে বের হওয়ার সময় লেন্সবন্দি হন তারা। এরইমধ‌্যে এসব ছবি সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা যায়- গাড়িতে বসে আছেন রণবীর সিং ও দীপিকা।

কবীর খানের ‘৮৩’ সিনেমায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার শুটিং সারছেন তিনি। শুধু তাই নয়, হৃতিকের সঙ্গে ‘ফাইটার’ সিনেমায় কাজের ঘোষণা দিয়েছেন। এরইমধ‌্যে তার মা হওয়ার গুঞ্জন চলছে, যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি এ অভিনেত্রী।

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা। একই বছরের ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোর কাস্টা ডিভা রিসোর্ট অ্যান্ড স্পা-তে দক্ষিণ ভারতীয় ও শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এ জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ