1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

সুস্থ হয়ে উঠছেন নায়ক ফারুক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৯১ Time View

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ফারুক। তার অবস্থা এখনো স্থিতিশীল না। মাঝে লম্বা সময় ছিলেন অচেতন। ছড়িয়ে পড়েছিল মৃত্যুর গুজবও।

নায়ক ফারুকের শারীরিক অবস্থা ভালোর দিকে। ধীরে ধরে উন্নতি হচ্ছে তার। মার্চের শেষে যে অবস্থা হয়েছিল তাতে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন তার স্ত্রী ফারহানা পাঠান। এখন সে শঙ্কা কেটে গেছে। সিঙ্গাপুর থেকে বুধবার (২৩ জুন) দেশীয় একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানান নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

তিনি বলেন, কিছুদিন আগে নড়াচড়া ও কথা বলার মতো অবস্থায় ছিলেন না ফারুক। এখন কথা বলছেন। উন্নতি খুব ধীর গতিতে হচ্ছে। আপাতত এর বেশি আর কিছু বলতে পারছি না। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই চিকিৎসা চলবে।

লম্বা সময় ধরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত চেকআপ করান ফারুক। চেকআপ করাতেই চলতি বছর মার্চের শুরু দিকে সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি। তার রক্তে সংক্রমণ ধরা পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এ অভিনেতাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।

নায়ক ফারুকের পুরো নাম আকবর হোসেন পাঠান ফারুক। তিনি একাধারে একজন অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ। ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। ‘মিয়া ভাই’ হিসেবে বেশ পরিচিতি রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ