1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

সুরের মূর্ছনায় পর্দা নামল ফোক ফেস্টের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০১৭
  • ৯৩ Time View

টানা তিনদিন সুরের মূর্ছনায় ভাসিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের এবারের আসর। লাখো দর্শকদের প্রাণ ছুঁয়ে যাওয়া এ উৎসবে বাংলাদেশসহ ৮টি দেশের প্রায় ১৪০ জন লোকসংগীত শিল্পী অংশগ্রহণ করেছেন।

শেষ দিনে সন্ধ্যা ৬টা থেকে ১২টা পর্যন্ত মঞ্চ মাতান বাংলাদেশের শাহ আলম সরকার, আলেয়া বেগম, শাহনাজ বেলী। এ ছাড়াও দেশের বাইরের শিল্পীর মধ্যে ভারতের বাসুদেব দাস দাস বাউল, মালীর গ্র্যামি বিজয়ী তিনারিওয়েন ব্রান্ড এবং ইরানের রাস্তাকের আলাদা আলাদা পরিবেশনায় হৃদয় ছুয়ে যায় উপস্থিত হাজারও সংগীতপ্রেমিদের।

তবে গত দু’দিন ঢাকার আর্মি স্টেডিয়ামে যেমন কানায় কানায় দর্শক পূর্ণ ছিল, আজ তেমনিটি চোখে পড়েছি। মূল মাঠ দর্শকে পরিপূর্ণ থাকলেও গ্যালারির অনেক স্থান ছিল ফাঁকা।

সনাপনী দিনের আয়োজনে সান কমিউনিকেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অধ্যাপিকা নাশিদ কামাল উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, তিনদিন ধরে চলা এই উৎসব আমাদের যেমন আনন্দ দিয়েছে, তেমনি আজ এই উৎসবের শেষ দিন যথেষ্ট কষ্টের।

হৃদয়ের গহীন স্পর্শ করা লোকসংগীত শুধুমাত্র বাংলার মানুষের জীবনুধারা নয় বরং বিভিন্ন ধর্মের প্রার্থনা, মানুষের জীবনযাত্রা জড়িয়ে রয়েছে। হাজার বছর ধরে জড়িয়ে থাকা শেকড়ের এ গানগুলো আলোকিত করেছে শ্রোতাদের প্রাণ। দেশের সীমানা ছাড়িয়ে এর মুগ্ধতার ছোঁয়া ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ