1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়িকার তালিকায় সামান্থা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে দারুণ আলোচনায় উঠে আসেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপরই দাম বেড়ে গেল তার। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় তার অবস্থান দ্বিতীয়।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন নয়নতারা। প্রতি সিনেমার জন্য তাকে দিতে হয় ৬ কোটি রুপি। এখন দ্বিতীয় অবস্থানে সামান্থা। তিনি প্রতিটি সিনেমার জন্য নিচ্ছেন ৫ কোটি রুপি।

সামান্থার চলচ্চিত্র ক্যারিয়ার ১২ বছরের। এরইমধ্যে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি। এটি তাকে ভারতের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

শুধু চলচ্চিত্র নয়, সামান্থা বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। সেখানেও তার চাহিদা আকাশচুম্বী। তাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ