1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

শেষ হচ্ছে ‘ফোর্থ ক্লাস সোসাইটি’

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ২২১ Time View

বৈশাখী টেলিভিশনে প্রচার হওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফোর্থ ক্লাস সোসাইটি। ২৬ পর্বের এই নাটকটির শেষ পর্ব প্রচার হচ্ছে ৭ মার্চ বুধবার রাত ৮টায়। রওনক হাসানের মূল ভাবনায় নাটকটি রচনা করেছেন নওমী কামরুন বীধূ। এটি পরিচালনা করেছেন সাইফ চন্দন।

‘ফোর্থ ক্লাস সোসাইটি’-এর শেষ পর্বে দেখা যাবে সোসাইটির সদস্যদের নির্বাচন হয়েছে। সবাই এক ছাদের নিচে এসে দাঁড়িয়েছে। নিজেদের ভালো মন্দের জন্যে আর ঝগড়া ফ্যাসাদ না করে একসঙ্গে মিলিত হয়েছে। একে অন্যের বিপদে এগিয়ে যাওয়ার জন্যে একদল একমত হয়। নির্বাচনে ড্রাইভার সাত্তার জয়ী হয়। ড্রাইভার সাত্তার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। নাটকে আরো অভিনয় করেছেন পরিচ্ছন্নকর্মী চরিত্রে মিলন, কনস্টেবল চরিত্রে জয়রাজ, দুধওয়ালা চরিত্রে সাজু খাদেম, হিজরা চরিত্রে শাহীন, দারোয়ান পিয়াল, বাসার কাজের বুয়া চরিত্রে নাদিয়া, মৌসুমী নাগ, ঋতু সাত্তার, টুনটুনি। এছাড়াও নাটকে আরো অভিনয়ে আছেন শাহেদ, বন্যা মির্জা, নিসাসহ আরো অনেকে।

এ মাসেই চ্যানেল নাইনে প্রচার হবে সাইফ চন্দনের পরিচালনায় একক নাটক ‘আমি তুমি তুমি আমি আমি..’। নাটকটি রচনা করেছেন রওনক হাসান। এতে অভিনয় করেছেন রওনক, বিন্দু ও শখ।

এপ্রিল এবং মে মাসে দুটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করবেন সাইফ চন্দন। এর একটির নাম ‘আঁকাবাঁকা’ এবং অন্যটির নাম ‘এ্যাডভেঞ্চার অব ছাপাখানা গলি’। দুটিই সামাজিক গল্প নির্ভর। প্রথমটি গ্রামীণ প্রেক্ষাপটে এবং অন্যটি শহুরে প্রেক্ষাপট।

সাইফ চন্দনের পরিচালনায় ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ নামের চলচ্চিত্রের স্ক্রীপ্টের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই ছবির জন্যে একটি গানও লেখা হয়েছে। এপ্রিলে ছবির গানের মহরত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ