1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

শেষ মুহূর্তে বাতিল হলো করোনায় আক্রান্ত বিবারের কনসার্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৬ Time View

রোববার লাস ভেগাসে ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এ পারফর্ম করবার কথা ছিল জাস্টিন বিবারের। সে মোতাবেক প্রস্তুতিও নিয়েছিলেন কিন্তু বাধা হয়ে দাঁড়ালো করোনা। হঠাৎ করেই অসুস্থবোধ করলেন ‘লোনলি’ গায়ক। সন্দেহ হওয়ায় করালেন কভিড টেস্ট, পেলেন পজিটিভ ফল।

২৮ জুন ফের লাস ভেগাসে আয়োজিত হবে বাতিল হওয়া কনসার্টটি।

সিএনএন জানিয়েছে, ‘করোনার হালকা উপসর্গ এখনা রয়েছে বিবারের। বাড়িতেই স্বেচ্ছাবন্দিত্বে আছেন গায়ক। ’
কনসার্ট পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজকরা, ২৮ জুন ফের আয়োজিত হবে কনসার্টটি। এই মিউজিক্যাল ট্যুরের অফিসিয়াল পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জাস্টিস ট্যুর পরিবারের সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ায় দুর্ভাগ্যবশত রোববারের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। জাস্টিন নিঃসন্দেহে খুব হতাশ, কিন্তু নিজের সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। আমাদের সান দিয়েগোর অনুষ্ঠান দারুণ জনপ্রিয়তা পেয়েছে, শিগগিরই ভেগাসে আবার হবে এই কনসার্ট। ’
আগে যারা টিকিট কিনেছেন সেই টিকিটেই ২৮ জুনের শো দেখতে পাবেন দর্শক-শ্রোতারা। কেউ টিকিটের টাকা ফেরত চাইলেও তা ফিরিয়ে দেওয়া হবে।
‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ হিসাবে বিশ্বের ২০টি দেশে মোট ৫২টি কনসার্টে অংশ নেওয়ার কথা জাস্টিন বিবারের। লাস ভেগাসের কনসার্টটি এই ট্যুরেরই অন্তর্ভূক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ