1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শেষের দিকে অজয়-টাবুর ‘ভোলা’র শুটিং

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৮৫ Time View

একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন ও টাবু। এবার নবমবারের মতো জুটি বেঁধেছেন তারা। অ্যাকশন ড্রামা ‘ভোলা’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে।

সিনেমাটি পরিচালনা করেছেন অজয় নিজেই। এটি তামিল সিনেমা ‘কাইথি’র রিমেক। শেষদিকে রয়েছে এর শুটিং পর্ব।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা যায়, এ জুটি একসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং সেটে থেকে তাদের ছবি ও একটি পোস্ট শেয়ার করেন। তাতে তারা লেখেন, শিডিউলের চূড়ান্ত পর্যায়ে শুটিং। আমরা আমাদের নবমবারের মতো সিনেমার কাজ শেষ করছি।

সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৩ সালের ৩০ মার্চ মুক্তি পাবে।

অজয় দেবগন এবং টাবু, ‘গোলমাল এগেইন’ ও ‘দে দে পেয়ার দে’সহ অনেক সিনেমাতে অভিনয় করেছেন। তাদের ঝুলিতে রয়েছে ‘দৃশ্যম ২’ সিনেমাটিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ