1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

‘শেষবারের মতো প্রিয়তমাকে বললাম ভালোবাসি’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫
  • ১৭৩ Time View

ঈগলস অব ডেথ মেটালের গানের তালে নাচতে নাচতে হঠাৎই শুনতে পেলেন আচমকা খুব 8কাছ থেকে কেউ সশব্দে বন্দুক লোড করল। চোখের পলকে শুরু হয়ে গেল বৃষ্টির মতো গুলিবর্ষণ। দৌড়ে প্রিয়তমার কাছে গিয়ে তাকে শেষবারের মতো বললেন ভালোবাসি।
এভাবেই গোলাগুলি শুরুর মুহূর্তটির বর্ণনা দিলেন প্যারিসে বাতাক্লঁ কনসার্ট হলে গান শুনতে যাওয়া ব্রিটিশ যুবক মাইকেল ও’কনর। বান্ধবীকে নিয়ে স্টেজের সামনের দিকেই বসেছিলেন। প্রচণ্ড শব্দে যখন গোলাগুলি শুরু হল, প্রথমে সেটিকে মঞ্চ থেকেই আসছে ভেবে ভুল করেছিলেন।
হঠাৎ পেছন ফিরে দুজনকে দেখতে পান, যারা হয়ত পেছনের দরজা দিয়ে় ঢুকেছিল, আর মুহূর্তেই কালাশনিকভ দিয়ে গুলি ছুড়তে শুরু করল। দৌড়ে বান্ধবীর নিয়ে একটি পায়ার এক্সিটের দিকে ছুটলেন তিনি।
একদফা গোলাগুলি শেষ হলে অনেকেই সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই দ্বিতীয় দফা গুলি শুরু হয়। বান্ধবীকে নিয়ে মাটিতে মরার ভান করে শুয়ে পড়েন ও’কনর।
সেই পরিস্থিতিতে বেঁচে ফিরবেন এমন আশা ছিল না, তাই শেষবারের মতো প্রিয়তমাকে বললেন ‘ভালোবাসি’। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ