1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

শুক্রবার ১৫ ঘণ্টা লেনদেন বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

কোর ব্যাংকিং সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) বিভিন্ন ব্যাংকিং সেবা প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকবে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে পরদিন শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক আজ সোমবার ব্যাংকটির কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, নির্ধারিত সময়ে ইবিএলের এটিএম, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি), ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম), ড্রপবক্স, ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), চেক ডিপোজিট মেশিন এবং পয়েন্ট অব সেলস (পিওএস) সেবা বন্ধ থাকবে। একই সঙ্গে ই-কমার্সসহ অন্যান্য ব্যাংকিং ও নন-ব্যাংকিং চ্যানেলে ডেবিট কার্ড এবং অ্যাকাউন্ট-সংক্রান্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং, স্কাইব্যাংকিং মোবাইল অ্যাপ, ইবিএল কানেক্ট, মিসড কল অ্যালার্ট, ই-কেওয়াইসি, স্মার্ট আইভিআর, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং রেমিট্যান্স সেবাও এ সময়ে পাওয়া যাবে না।

তবে ইবিএল ইস্যু করা ক্রেডিট ও প্রিপেইড কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম এবং পিওএসের মাধ্যমে লেনদেন করা যাবে। একইভাবে ইবিএলের নিজস্ব পিওএসেও এসব কার্ড ব্যবহার করা যাবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ) আওতাভুক্ত সেবা, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং সুইফট সেবাও বন্ধ থাকবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ