1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোতে লেনদেনে বিপর্যয়, ভোগান্তিতে হাজারো গ্রাহক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় ব্যাংকের অনলাইন সেবায় বিঘ্ন ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) জেপিমরগান চেজের অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো গ্রাহক ব্যাংক হিসাবে প্রবেশ ও অর্থ লেনদেনে সমস্যায় পড়েন। এতে ব্যাংক অব আমেরিকা, সিটিগ্রুপসহ কয়েকটি ব্যাংকের লেনদেনেও ধীরগতি দেখা দেয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

জেপিমরগান চেজ জানিয়েছে, তাদের অভ্যন্তরীণ যন্ত্রপাতির একটি সফটওয়্যারের ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব হচ্ছে। তবে এটি সাইবার হামলার ঘটনা নয়। সমস্যাটি সমাধানে কাজ করছে প্রতিষ্ঠানটি।

অর্থ স্থানান্তর সেবা জেলেও সরাসরি এ ত্রুটির শিকার হয়নি। তবে জেপিমরগান চেজের গ্রাহকদের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে অন্য ব্যাংকের কিছু গ্রাহকও বিলম্বের মুখে পড়েছেন। জেলে কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পুরো নেটওয়ার্ক সচল রয়েছে।

জেপিমরগান চেজের দাবি, গ্রাহকেরা তাদের ব্যাংক হিসাব ও অর্থ ব্যবহারের সুযোগ পাচ্ছেন। সোমবার (১৬ নভেম্বর) দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ