1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
টিভিতে আজকের খেলা (১৪ নভেম্বর) ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি আমদানির গন্তব্য চার্জ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা

ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন ফরাসি ফুটবল প্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

উয়েফা নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী উয়েফা সদস্য দেশগুলোর সমর্থন পাচ্ছেন ফিলিপ দিয়ালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। উয়েফা নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী উয়েফা সদস্য দেশগুলোর সমর্থন পাচ্ছেন তিনি।

৬৩ বছর বয়সি দিয়ালোর আগামী মার্চের নির্বাচনে দাঁড়ানোর কথা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হতে চাইছেন। তবে গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার প্রস্তাবিত স্বত্বাধিকারী একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের আনার ব্যর্থ চেষ্টার পর থেকেই ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, “আজ উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উয়েফা নির্বাহী কমিটিতে প্রতিনিধিত্বকারী জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে এবং সর্বসম্মতিক্রমে তাকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।”

দিয়ালো নির্বাচনে দাঁড়ানোর আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং মঙ্গলবার এফএফএফ এর কার্যনির্বাহী কমিটির বৈঠকে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে।

উয়েফা বলেছে, “ফিফার কার্যপন্থা নিয়ে গুরুতর উদ্বেগের প্রেক্ষাপটে, জাতীয় সংস্থাগুলো বিশ্ব ফুটবল সম্প্রদায়ের মধ্যে নতুন করে ঐক্য ও আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। তারা এমন একটি ফিফাও চেয়েছে, যা বিশ্বের প্রতিটি অঞ্চলে ফুটবলের উন্নয়নকে মূল লক্ষ্য হিসেবে রাখবে, কার্যাদি পরিচালনার সর্বোচ্চ মান বজায় রাখবে এবং সদস্য সংস্থা, কনফেডারেশন ও ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় অংশীদারিত্বে কাজ করবে।

“এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় নেতৃত্ব প্রদানে তারা ফিলিপ দিয়ালোর ওপর তাদের পূর্ণ আস্থা প্রকাশ করেছে।”

বুধবারের সময়সীমার আগে একজন প্রার্থী খুঁজে বের করতে উয়েফার কার্যনির্বাহী কমিটি সোমবার বৈঠকে বসে। তারা চতুর্থবারের মতো ফিফা সভাপতি হতে চাওয়া ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।

দিয়ালো ২০২৩ সাল থেকে এফএফএফ-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগের সভাপতির পদত্যাগের পর ২০২৩ সালের জানুয়ারিতে তাকে প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয় এবং পাঁচ মাস পর ২০২৪ সালের শেষ পর্যন্ত নির্বাচিত হন।

২০২৪ সালের ডিসেম্বরে তিনি চার বছরের মেয়াদে পুনরায় নির্বাচিত হন। ২০২১ সালে তিনি এফএফএফতে যোগ দেন এবং সেই বছরের শেষের দিকে সহ-সভাপতি হন।

এফএফএফ গত সেপ্টেম্বরে ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রচেষ্টা থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। তখন দিয়ালো বলেন, “ফিফা সভাপতির ওপর রাখা আস্থা ভেঙে গেছে” এবং তাদের এই সিদ্ধান্ত উয়েফার অভ্যন্তরীণ বৃহত্তর আন্দোলনের অংশ।

নভেম্বরের শুরুতে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের অনারারি সভাপতি কোজো তাশিমা ফিফার শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

গত মাসে টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা প্রথম প্রার্থী হিসেবে প্রকাশ্যে তার স্বদেশি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানান।

নির্বাচনে দাঁড়ানোর জন্য প্রার্থীদের পাঁচটি জাতীয় সংস্থার সমর্থন প্রয়োজন।

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

হানিট্র্যাপ: প্রেমেরই ফাঁদ পাতা ভুবনে

দুই দেশের বৈঠক চলে, তার রাত কাটে খোলা মাঠে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ