1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি আমদানির গন্তব্য চার্জ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের নির্বাহী কমিটির সভা বরিশালে যুবদলের তিন কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা শেখ হাসিনাকে ফেরত চেয়েছি, ভারত না দিলে কিছু করার নেই: টুকু গাইবান্ধায় বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের সেরা গোলদাতা লুকাকু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। ৩৩ বছর বয়সে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই তারকা স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে ১৩৫ ম্যাচে ৯৪ গোল করেছেন তিনি।

বেলজিয়ামের ‘গোল্ডেন জেনারেশন’-এর অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন লুকাকু। তাঁর বিদায়ের মধ্য দিয়ে জাতীয় দলের ইতিহাসে একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান লুকাকু। সেখানে সতীর্থ, কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

লুকাকু বলেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সর্বস্ব দিয়েছি। জীবনের সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি। অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলেছি, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। কোচদেরও ধন্যবাদ, যারা আমাকে উৎসাহ দিয়েছেন এবং দলের জন্য অবদান রাখার সুযোগ ও আস্থা দিয়েছেন। দারুণ একটি যাত্রা ছিল, প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’

২০১০ সালের ৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বেলজিয়ামের জার্সিতে অভিষেক হয় লুকাকুর। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

বেলজিয়ামের জার্সিতে লুকাকুর ছোঁয়া হয়নি ১০০ গোলের মাইলফলক। তবে ৯৪ গোল নিয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ