1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি।

তবে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানীর আকাশ ও চারপাশ। কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাসে নগরজীবনেও মিলছে শীতের আগমনী বার্তা।

সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়ক ও এলাকায় কুয়াশার ঘনত্ব চোখে পড়ার মতো। কোথাও দূরের স্থাপনা স্পষ্ট দেখা যাচ্ছে না, আবার কোথাও কয়েক হাত দূরের যানবাহনও কুয়াশার কারণে ঝাপসা হয়ে পড়ছে। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পথচারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। দৃষ্টিসীমা নেমে এসেছে ৫০০ মিটারের কাছাকাছি।

শীতের সকালের এমন আবহাওয়ার মধ্যেও থেমে নেই নগরজীবন। জীবিকার তাগিদে কেউ ছুটছেন কর্মস্থলে, কেউ সন্তানকে নিয়ে যাচ্ছেন স্কুলে, আবার কেউ বের হয়েছেন জরুরি প্রয়োজনে। তবে ঘন কুয়াশার কারণে সড়কে স্বাভাবিক চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে।

এদিকে সকালে কুয়াশার চাদরে মোড়ানো রাজধানীর চিত্রে শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃতির এই পরিবর্তনে অনেকের কাছেই শীতের আগমনী অনুভূতি মিলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ