1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন পোশাকশ্রমিকেরা কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট প্রতিস্থাপন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’ নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানদের কাছ থেকে জয় ছিনিয়ে নিল ডেমোক্র্যাটরা

শাহরুখের বাড়িতে অনুপ্রবেশের দায়ে দুই যুবকের নামে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

সুপারস্টার শাহরুখ খানের বাংলো মান্নাতে অনুমতি ছাড়া ঢুকে পড়ায় দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। মুম্বাই পুলিশ জানায়, বৃহস্পতিবার বাইরের দেয়াল টপকে মান্নাত প্রাঙ্গণে প্রবেশ করার পর নিরাপত্তারক্ষীরা তাদের আটক করে।
জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, গুজরাট থেকে এসেছে তারা। ‘পাঠান’ তারকার সঙ্গে দেখা করতে চেয়েছিল ২০ থেকে ২২ বছর বয়সী দুই যুবক। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) অধীনে অনুপ্রবেশ এবং অন্যান্য প্রাসঙ্গিক অপরাধের একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
এদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। সিনেমটি বিশ্বজুড়ে ১০০০ কোটি রুপি আয় করেছে এ পর্যন্ত। অ্যাকশনে ভরপুর ছবিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন।
শাহরুখ এখন তার আসন্ন ছবি ‘জওয়ান’ এবং ‘ডানকি’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। খবর এনডিটিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ